Friday, August 23, 2019

ভগবান শ্রী কৃষ্ণের অষ্টশত নাম।

যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে।
মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে।
সুদেব রাখি এলো নন্দের মন্দিরে।
নন্দের আলয়ে কৃষ্ণ
দিনে দিনে বাড়ে।।
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।১
যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।২
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।৩
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।।৪
সুবল রাখিল নাম ঠাকুর কানাই।৫
শ্রীদাম রাখিল নাম রাখাল
রাজা ভাই।।৬
ননীচোরা নাম রাখে যতেক
গোপিনী।৭
কালসোনা নাম রাখে রাধা-
বিনোদিনী।।৮
কুজ্বা রাখিল নাম পতিত-পাবন হরি।৯
চন্দ্রাবলী নাম রাখে মোহন
বংশীধারী।।১০
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।১১
কৃষ্ণ নাম রাখেন গর্গ
ধ্যানেতে জানিয়া।।১২
কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণী।১৩
বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪
গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।১৫
অজামিল নাম রাখে দেব নারায়ন।।১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।।১৮
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০
দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।২২
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩
বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।।২৪
বাসুকি রাখিল নাম দেব- সৃষ্টি স্থিতি।২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।।২৬
নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথি।।২৯
জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি।।৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারেরসার।৩১
অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।৩২
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩
পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।।৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।। ৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।৩৭
বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।৩৮
সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী।৩৯
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।৪০
অদিতি রাখিল নাম আরতি-সুদন।৪১
গদাধর নাম রাখে যমল-অর্জুন।।৪২
মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল।৪৩
দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।৪৪
বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতি।৪৫
বিরজা রাখিল নাম যমুনার পতি।।৪৬
বাণী পতি নাম রাখে গুরু বৃহস্পতি।৪৭
লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।।৪৮
সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বাম।।৫০
পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।৫১
নট-নারায়ন নাম রাখিল সম্বাদি।।৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩
ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।।৫৪
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।৫৫
সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।।৫৬
আয়ন রাখিল নাম ক্রোধ-নিবারণ।৫৭
চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।৫৯
গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।৬০
ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১
দুর্বাসা নাম রাখে অনাথের নাথ।।৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।।৬৩
সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।৬৪
উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫
অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬
গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।।৬৭
সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।।৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।৬৯
সুরলোকে নাম রাখে অখিলের সার।।৭০
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১
স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাৎপর।।৭২
পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩
রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।। ৭৪
চিত্ররথ নাম রাখে অরাতি দমন।৭৫
পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।।৭৬
কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭
ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।।৭৮
সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।৭৯
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০
রজকিনী নাম রাখে নন্দের দুলাল।৮১
আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।৮২
দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩
জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।।৮৪
অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।৮৫
গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬
মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।৮৭
জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।।৮৮
রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।৮৯
সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।।৯০
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।৯১
সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।৯২
ভাদুরি রাখিল নাম অগতির গতি।৯৩
মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪
শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।।৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬
যদুগণ নাম রাখে যদুকুলপতি।৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।৯৮
অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।১০১
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর।।১০২
বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩
মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।।১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।১০৫
কুটিলা রাখিল নাম মদনমোহন।।১০৬
মঞ্জরী রাখিল নাম কর্ম্মব্রহ্ম-নাশ।১০৭
ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।।১০৮

Monday, March 25, 2019

শেখর নগর রক্ষা কালী মন্দির, মুন্সিগঞ্জ

।।শেখর নগর রক্ষা কালী মন্দির।।
স্থানঃ শেখর নগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
পূজাঃ ১১ই চৈত্র বাংলা, ২৬ মার্চ ইং ২০১৯।

আগামীকাল রোজ মঙ্গলবার শ্রী শ্রী শেখরনগর রক্ষা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে। মায়ের সকল ভক্তবৃন্দকে জানাই পূজার শুভেচ্ছা। কৃপাময়ীর অশেষ কৃপায়, আগামী কাল সারাদেশে সরকারি ছুটি। এটা মায়ের লীলার অংশ। অাশাকরি ভক্তদের অংশগ্রহনে মেলা পূর্নতা পাবে। মা তুমি তোমার সকল ভক্ত সন্তানের মঙ্গল কর, রক্ষা কর সকল বিপত্তি থেকে।    ।।। জয় মা কালী।।।



Saturday, March 23, 2019

শেখর নগর কালী পূজা ২০১৯ সাল

কেমন ঘরের মেয়ে তুমি,
কত কাঁদাও
কাঁদাও দেখি।

Sunday, March 17, 2019

সিদ্ধেশ্বরী কালী মন্দির

বাংলাদেশের ইতিহাসে যত পুরনো ও দর্শনীয় মন্দির রয়েছে তার মধ্যে ঢাকার সিদ্ধেশ্বরী কালী মন্দির অন্যতম। অনেক সাধকসাধিকা বিভিন্ন সময় এই সিদ্ধেশ্বরী কালী মায়ের কৃপা প্রার্থনায় এখানে এসে মিলিত হয়েছেন। তাদের মতে এই স্থান অনেক পবিত্র ও শক্তি সাধনার উপযুক্ত ভূমি বলে বিবেচিত।
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার নামানুসারে অত্র এলাকার নাম সিদ্ধেশ্বরী নামকরণ করা হয়। স্থানটি এক সময় লোকালয় শূন্য অরন্যবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিরাজমান ছিল। যেখানে একসময় ছিল প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারন্য তা অবলুপ্ত হয়ে এখন এটি ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা।
             

Friday, March 15, 2019

রমনা কালী মন্দির

বাংলা শক্তি সাধনার উপযুক্ত ক্ষেত্র। এই বাংলাতেই বহু কালজয়ী শক্তি সাধকের আবির্ভাব ঘটেছে যুগে যুগে। অনেক সাধকের দর্শনে রমনা কালী বাড়ি শক্তি সাধনার উপযুক্ত ভূমি বলে বিবেচিত। ঐতিহাসিকদের মত বিশ্লেষণে বলা যায় প্রসিদ্ধ রমনা কালী মন্দির প্রায় পাঁচশত বছরের অধিক পুরনো। ঢাকার প্রাণকেন্দ্র শাহাবাগের সন্নিকটে এই ঐতিহাসিক ও পুরোনো মন্দিরটি অবস্থিত।
ভক্তবৃন্দের মতে রমনার মা কালী অনেক জাগ্রত। মায়ের কাছে বিভিন্ন ধর্ম বর্ন গোত্রের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পূজা প্রার্থনা করেন, দয়াময়ী মা তাদের কৃপা করেন। যেকোনো সামান্য ব্যক্তিও মায়ের কৃপা লাভে ধন্য হয়। এই রমনা কালী মন্দির সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা এখনো শোনা যায়।
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন রমনা রেসকোর্স ময়দা।  সেই দিনের সংগৃহীত বঙ্গবন্ধুর ছবিসহ বিভিন্ন আলোক চিত্রে দেখা যায়, রমনা কালী মন্দিরের গগনচুম্বী চূড়া আকাশ ছুঁয়েছে। বহু লেখক সাংবাদিক ইতিহাসবিদ মন্দিরের চূড়াকে রমনার ল্যান্ডমার্ক বলে আখ্যা দিয়েছেন।                         

Sunday, March 10, 2019

শেখর নগর কালী পূজা - ২০১৯

১১ই চৈত্র বাংলা, ২৬ মার্চ ২০১৯ ইং, মঙ্গলবার  
শেখর নগর রক্ষা কালী মায়ের পূজা আগামী "১১ই চৈত্র ১৪২৫ বাংলা, ২৬শে মার্চ ২০১৯ ইং তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী মায়ের সকল ভক্ত সন্তানদেরকে পূজার আগাম শুভেচ্ছ।

গ্রামঃ শেখর নগর
থানাঃ সিরাজদিখান
জেলাঃ মুন্সিগঞ্জ

Friday, March 8, 2019

মহাশক্তি মা কালী-১


ব্রহ্ম ও শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা কালী। কালকে কলন করেছেন বলে তিনি কালী। 'কলন' শব্দের অনেক অর্থ; যেমন- গতি, ক্ষেপ, জ্ঞান, গণন, ভোগীকরন, শব্দ ও স্বাত্মলয়ীকরন। আচার্যগণ বলেন, এই মহাশক্তি বিশ্বকে ক্ষেপণ করেন, জীবকে তত্ত্বজ্ঞান দেন, বিশ্বকে সংহার করেন বলে তিনি কালী। শক্তি সগুণ, নির্গুণ, সাকার বা নিরাকার হতে পারেন।
কুলর্ণা তন্ত্রেে বলা হয়েছে--
অদ্বৈতং কেচিদিচ্ছন্তি দ্বৈতমিচ্ছন্তি চাপরে।
মম তত্ত্বংং বিজানন্তো দ্বৈতাদ্বৈত বিবর্জিতম।।

অনুবাদ- আমার তত্ত্বকে কেউ কেউ অদ্বৈত বলতে চায়, কেউবা দ্বৈত। কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তিরা জানেন তা দ্বৈতাদ্বৈত বর্জিত।
শক্তিবিহীন ব্যর্থ সমগ্র বিশ্বচরাচর। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে দেখব, শক্তি ছাড়া আমরা অচল। বাক্শক্তি, দৃষ্টিশক্তি, চলৎশক্তি, শ্রবনশক্তি, ইন্দ্রিয়শক্তি সকল ক্ষেত্রেই আমরা শক্তির প্রকাশ লক্ষ্য করে থাকি। তাই শক্তির অপরিহার্যতার কথা আমরা এক মুহূর্তের জন্যও অস্বীকার করতে পারবো না। দর্শনগত যুক্তিতে বলা যায়, শক্তিছাড়া আরাধনাই নেই, হতেও পারে না।
শক্তি যখন আমাদের ত্যাগ করবেন তখন আমরা নিশ্চল বা মৃত মা। চৈতন্য শক্তি ছাড়া শব, ই-যুক্ত হলে অর্থাৎ শক্তি যুক্ত হলে হয় শিব। কেবল চৈতন্যে সৃষ্টি হয় না, শক্তি সংযুক্ত হলে তবেই সৃষ্টি হয়। তখনই অখন্ড চৈতন্য ঈশ্বর হন। মহাকাল শিব শক্তিহীন হলেই 'শব', শক্তিমান হলেই মঙ্গলকারী শিব।

কর্পূরাদিস্তোত্রে বলা হয়েছে--
প্রসূতে সংসারং জননী ভবতী পালয়তি চ
সমস্তং ক্ষিত্যাদি প্রলয়সময়ে সংহরতি চ।
অতস্ত্বং ধাতাসি ত্রিভুবনপতিঃ শ্রীপতিরপি
মহেশোহপি প্রায়ঃ সকলমাপি কিং স্তৌমি ভবতি।।

অনুবাদ- মা তুমি জগতের প্রসূতি ও পালয়িত্রী, প্রলয়কালে ক্ষিত্যাদি সকল ভূতবর্গকে সংহার করে নিজ মধ্যে টেনে নাও, তাই তুমিই ধাতা, ত্রিভুবনপতি, শ্রীপতি এবং মহেশ্বরও তুমি।

শ্রীশ্রী চন্ডীতে বলা হয়েছে--
ত্বয়ৈতদ্ধার্য়তে বিশ্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ।
ত্বয়ৈতৎপাল্যত দেবি ত্বমৎস্যন্তে চ সর্বদা।।
(চন্ডী, ১/৫৬)   
অনুবাদ- দেবি তুমিই বিশ্ব ধারণ করে রয়েছ, তুমিই জগৎ সৃষ্টি করে পালন করছ, আবার সর্বদা সংহার করছ।
আবার দেবী ভগবতে বলা হয়েছে---
জ্ঞাতং ময়াখিলমিদং ত্বয়ি সন্নিবিষ্ট,
ত্বত্তোহস্য সদ্ভব লয়ারপি মাতরস্য।
শক্তিশ্চ তেজশ্চ কারনে বিতত প্রভাবা
জ্ঞাতধুনা সকললোকময়ী নূনম।
বিস্তার্য সর্বমখিলং সদসদ্বিকারেং
 সন্দর্শরস্যবিকলং পুরুষায় কালে।

অনুবাদ- হে মাতা আমি বুঝেছি, এই সমস্ত জগৎ আপনাতেই সন্নিবিষ্ট। আপনা হতেই এর উৎপত্তি ও লয় হচ্ছে। এই জগৎ সৃষ্ট বিষয়ে আপনার অসীম শক্তির প্রভাব। এখন বুঝলাম আপনার সে শক্তি সর্বলোকময়ী। সৃষ্টিকালে আপনি সৎ অর্থাৎ আকাশ বায়ু রূপ অমূর্ত ভূতদ্বয় এবং অসৎ অর্থাৎ তেজ, জল ও মৃত্তিকারূপ করে ভোক্তা চৈতন্যরূপী পুরুষকে কালে দেখিয়ে থাকেন। 

Sunday, March 3, 2019

ওঁ নমো শিবায়

ওঁ নমো শিবায়।।ওঁ নমো শিবায়।।ওঁ নমো শিবায়।।

কাঁদিলে না শোনো জ্বালা
নিষ্ঠুরের মত কালা।
প্রাণে কি বেঁধেছো শিলা ওঁ
ওঁ শিব হর হর ভ্যোম।

যায় যায় হলো বেলা
ভাঙ্গো হে ভবের খেলা।
বিঘ্ন বিনায়েক প্রভু ওঁ
ওঁ শিব হর হর ভ্যোম।

শিবের প্রণাম

ওঁ মহাদেব মহাত্মানং মহাযোগিনমীশ্বরম্
মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ

ওঁ নমস্তুভ্যাং বিরুপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে
নমঃ পিনাকহস্তায় দণ্ডপাশাংসিপাণয়ে
নমঃ ত্রিশূলহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ
নমঃ স্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ

ওঁ বাণেশ্বরায় নরকার্ণবতারণায়
জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায়
কর্পূরকুন্দধবলেন্দু জটাধরায়
দারিদ্র্য-দুঃখদহনায় নমঃ শিবায়

নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিহ পরমেশ্বর ।