বাংলা শক্তি সাধনার উপযুক্ত ক্ষেত্র। এই বাংলাতেই বহু কালজয়ী শক্তি সাধকের আবির্ভাব ঘটেছে যুগে যুগে। অনেক সাধকের দর্শনে রমনা কালী বাড়ি শক্তি সাধনার উপযুক্ত ভূমি বলে বিবেচিত। ঐতিহাসিকদের মত বিশ্লেষণে বলা যায় প্রসিদ্ধ রমনা কালী মন্দির প্রায় পাঁচশত বছরের অধিক পুরনো। ঢাকার প্রাণকেন্দ্র শাহাবাগের সন্নিকটে এই ঐতিহাসিক ও পুরোনো মন্দিরটি অবস্থিত।
ভক্তবৃন্দের মতে রমনার মা কালী অনেক জাগ্রত। মায়ের কাছে বিভিন্ন ধর্ম বর্ন গোত্রের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পূজা প্রার্থনা করেন, দয়াময়ী মা তাদের কৃপা করেন। যেকোনো সামান্য ব্যক্তিও মায়ের কৃপা লাভে ধন্য হয়। এই রমনা কালী মন্দির সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা এখনো শোনা যায়।
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন রমনা রেসকোর্স ময়দা। সেই দিনের সংগৃহীত বঙ্গবন্ধুর ছবিসহ বিভিন্ন আলোক চিত্রে দেখা যায়, রমনা কালী মন্দিরের গগনচুম্বী চূড়া আকাশ ছুঁয়েছে। বহু লেখক সাংবাদিক ইতিহাসবিদ মন্দিরের চূড়াকে রমনার ল্যান্ডমার্ক বলে আখ্যা দিয়েছেন।

No comments:
Post a Comment